বিশেষ: চীন সফরেও পুতিনের সঙ্গী ‘পারমাণবিক ব্রিফকেস’,জেনেনিন কি আছে এতে?

সম্প্রতি চীন সফরে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে তার সাথে রাশিয়ার পারমাণবিক বিফ্রকেস দেখা গেছে। এটি সবসময় প্রেসিডেন্টের সাথেই থাকে, কিন্তু তা প্রকাশ্যে সচরাচর দেখা যায় না। তবে এই বিরল দৃশ্যই এবার দেখা গেল চীনে।
সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে প্রকাশ্যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে পারমাণবিক ব্রিফকেস বহনকারী অফিসারদের দেখা গেছে। জরুরি অবস্থায় রুশ প্রেসিডেন্টের পারমাণবিক হামলার নির্দেশ প্রদানে ব্যবহারের জন্য এই ব্রিফকেস তৈরি হয়েছে।

সম্প্রতি বিরল একটি ফুটেজে রুশ প্রেসিডেন্ট পুতিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি বৈঠকের পর নিরাপত্তা বেষ্টিত আরেকটি বৈঠকে যাওয়ার জন্য হাঁটার সময় ইউনিফর্ম পরা দুজন রাশিয়ান নৌ অফিসারকে একটি করে ব্রিফকেস বহন করতে দেখা যায়। রাশিয়ার পারমাণবিক ব্রিফকেস ঐতিহ্যগতভাবে একজন নৌ অফিসার বহন করেন।

এই ব্রিফকেস ‘চেগেট’ নামে পরিচিত। ককেশাস পর্বতমালার মাউন্ট চেগেটের নামানুসারে বিশেষ এই ব্রিফকেসের নাম ‘চেগেট’ রাখা হয়েছে। ব্রিফকেসটি শীর্ষ কর্মকর্তাদের সাথে রুশ প্রেসিডেন্টের যোগাযোগের একটি মাধ্যম। যা থেকে উচ্চপর্যায়ের গোপনীয় ‘কাজবেক’ ইলেক্ট্রনিক কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে রকেট ফোর্সের সঙ্গেও যোগাযোগ করা যায়।

পুতিন ছাড়াও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর কাছেও একটি পারমাণবিক ব্রিফকেস রয়েছে। ধারণা করা হয় রাশিয়ার চিফ অফ জেনারেল স্টাফের কাছেও এমন একটি ব্রিফকেস থাকতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *