SPORTS: পাকিস্তানের বিপক্ষে বিশেষ জার্সি পড়বে ভারত! জেনেনিন কি বলছে BCCI

ক্রীড়াঙ্গনে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্নরকম উন্মাদনা। সেই খেলাটি যদি ক্রিকেট হয় তাহলো তো কথাই নেই। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা।
আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। গুঞ্জন রটেছে, পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে বিশেষ জার্সি পড়বে ভারত। যেটি হবে স্যাফ্রন বা জাফরানি রং মূলত কিছুটা কমলা রঙের মতো, যা ভারতের পতাকার একটি রং।
এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা। বিসিসিআই কর্তাদের দাবি, বিষয়টি গুজব।
গণমাধ্যমকে বোর্ডের কোষাধ্যক্ষ আশীষ শেলার বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে যেমন নীল রঙের জার্সি পরে খেলেছে ভারত, পাকিস্তানের বিপক্ষেও একই জার্সি পরবে তারা।
এই কর্তা আরো বলেন, বিকল্প একটি জার্সি পরে পাকিস্তানের মুখোমুখি হওয়ার খবরটি উড়িয়ে দিচ্ছি আমরা। এই তথ্যগুলোর কোনো ভিত্তি নেই, মনগড়া। মেন ইন ব্লুজরা নীল রং পরেই ২০২৩ বিশ্বকাপের সবকটি ম্যাচ খেলবে।