ISRO: সাইবার হামলার মুখে ইসরো? কী জানালেন ইসরো প্রধান এস সোমনাথ?

ইসরো প্রধান এস সোমনাথ জানান, প্রতিদিন ১০০টির বেশি সাইবার আক্রমণের মুখোমুখি হতে হয় ইসরোকে। এই আক্রমণগুলি মোকাবিলা করার জন্য ইসরোতে শক্তিশালী সাইবার নিরপত্তা নেটওয়ার্ক রয়েছে।

সোমনাথ বলেন, রকেট টেকনোলজিতে সাইবার আক্রমণের সম্ভবনা বেশি। কারণ এক্ষেত্রে অতি-আধুনিক সফ্টওয়্যার ও চিপ ভিত্তিক হার্ডওয়্যার ব্যবহার করা হয়। সোমনাথ আরও জানান, ইসরো সফটওয়্যার ছাড়াও রকেটের ভিতরে থাকা হার্ডওয়্যার চিপগুলির সুরক্ষার উপর নজর দেওয়ার সঙ্গে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা নিয়েও এগিয়ে চলেছে।

তিনি বলেন, “আগে শুধুমাত্র একটা স্যাটেলাইটের উপরই নজর রাখা হত। বর্তমানে বিষয়টি অনেক উন্নত হয়েছে। একসঙ্গে একই সময়ে অনেকগুলি স্যাটেলাইট পর্যবেক্ষণের সফটওয়্যার পদ্ধতি এসেছে। আর এর থেকেই প্রমাণিত মহাকাশ গবেষণায় প্রভূত উন্নতি হচ্ছে। কোভিডের সময় দূরবর্তী অবস্থান থেকে মহাকাশযানকে উৎক্ষেপণ করার বিষয়টি প্রযুক্তির জয়ের ইঙ্গিত দেয়।”

সোমনাথ বলেন, “বিভিন্ন ধরনের স্যাটেলাইট রয়েছে যেগুলি নেভিগেশন, রক্ষণাবেক্ষণের কাজ করে অন্য মহাকাশযানগুলির জন্য। এছাড়াও, সাধারণ মানুষের দৈন্দিন জীবনে সাহায্য করে এমন স্যাটেলাইটও রয়েছে। এই সমস্তগুলিকে রক্ষা করার জন্য সাইবার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “উন্নত প্রযুক্তি একই সঙ্গে আশীর্বাদ এবং হুমকি। আমরা একই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। আর তার জন্য গবেষণা ও কঠোর পরিশ্রমের প্রয়োজন।”

এদিকে, কেরালার রাজস্ব মন্ত্রী পি রাজীব ম্মেলনের সমাপনী অধিবেশনের উদ্বোধন করেন। তিনি জানান, সাইবার নিরাপত্তার বিষয়ে কেরালা রাজ্য একটি রোল মডেল। সাইবার অপরাধ ঠেকাতে যথাযথ নিরাপত্তা দিতে সক্ষম রাজ্য।

তিনি বলেন, “রাজ্য সরকার সাইবার অপরাধ ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নিতে ও নিরাপত্তা প্রদানে সক্ষম। সরকার রাজ্যে ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে এই সেক্টরে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। কেরালা এমন একটি রাজ্য যেখানে প্রতিটি বাড়িতে কে-ফোনের মাধ্যমে ইন্টারনেট নিশ্চিত করা হয়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *