কানাডায় বিমান দুর্ঘটনা, মৃত ২ ভারতীয় ট্রেনি পাইলট সহ ৩, তবে কি খালিস্তানি ষড়যন্ত্র?

কানাডার ভ্যাঙ্কুভারে বিমান দুর্ঘটনায় দুই ভারতীয় প্রশিক্ষণরত পাইলটের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও এক বিমান চালকের মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি দুই ইঞ্জিন বিশিষ্ট হালকা বিমান পাইপার A-৩৪ সেনেকা। ওড়ার সময় ধাক্কা লাগে একটি গাছের সঙ্গে। চিলিওয়াক শহরের একটি জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে বিমানটি।

মৃত দুই ভারতীয় পাইলটের নাম অভয় গাদরাও ও যশ বিজয় রামুগেড়ে। তাঁরা ছাড়াও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক বিমান চালকরে।

এদিকে, ভারত-কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক মোটেই ভালো নয়। সম্প্রতি কানাডা নিবাসী খালিস্তানি জঙ্গি হরদীপ সিংয়ের মৃত্য়ুর ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এরপরই কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে।

এই আবহে কানাডাতে দুই প্রশিক্ষণরত ভারতীয় বিমানচালকের মৃত্যুর ঘটনা নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে। এর পিছনে কোনও মদত বা উস্কানি নেই তো? প্রশ্ন থেকে যাচ্ছে সেবিষয়েও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *