Weather: নিম্নচাপের গেরো থেকে মিলছে মুক্তি, বঙ্গে বৃষ্টি নিয়ে সুখবর দিলো হাওয়া অফিস

দীর্ঘদিনের ভারী বৃষ্টির পর অবশেষে দক্ষিণবঙ্গে কাটল দুর্যোগের কালো মেঘ। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও।
আজ আবহাওয়া
শনিবার, ১০ অক্টোবর, ২০২৩, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলা আকাশ মেঘলা থাকতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। রাতের বেলা আকাশ পরিষ্কার থাকবে।
উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
বর্ষা বিদায় নিতে চলেছে
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায় রেখা লখনও, নাগপুর, পুনে হয়ে আলিবাগ পর্যন্ত বিস্তৃত। আগামী দু-তিন দিনে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের অন্যান্য অংশ থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। আগামী দুই থেকে তিন দিনে মহারাষ্ট্রের আরও কিছু অংশ থেকে বর্ষা বিদায় নেওয়ার পালা। আগামী সপ্তাহ থেকে পূর্ব ভারতের রাজ্যগুলি থেকেও বর্ষা বিদায় নিতে শুরু করবে। সোম এবং মঙ্গলের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, ওডিশা, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা থেকে বিদায় নেবে মৌসুমী বায়ু।