OMG! গাঁজার চকলেট খেয়ে হাসপাতালে ৬০ শিশু,তদন্তে নামলো পুলিশ

ক্যারিবিয়ান দেশ জামাইকায় গাঁজা দিয়ে বানানো চকলেট খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০টির বেশি শিশু। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে জামাইকার শিক্ষা মন্ত্রণালয়।
সংবাদমাধ্যম রয়টার্সের তথ্যানুযায়ী, গাঁজার তৈরি রংধনু রংয়ের চকোলেট খেয়ে প্রাথমিক স্কুলের ৬০টির বেশি শিশু বমি করতে থাকে। পরে তারা অচেতন হয়ে যায়।

এ নিয়ে জামাইকার শিক্ষামন্ত্রী ফেভাল উইলিয়ামস এক্সে দেওয়া একটি পোস্টে লেখেন, শিশুদের কাছে গাঁজা দিয়ে বানানো পণ্যের অযৌক্তিক বিক্রয়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থাকে আমরা শক্তিশালী করতে কাজ করব।

এর আগে সোমবার উইলিয়ামস বলেন, দ্রুত সুস্থ হওয়ার জন্য কিছু শিশুর শিরায় ওষুধ প্রয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, জামাইকায় ধর্মীয়, চিকিৎসা ও বৈজ্ঞানিক কারণে একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি বৈধভাবে ২ আউন্স পর্যন্ত গাঁজা রাখতে পারেন। ২০১৫ সালে দেশটিতে এই আইন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *