মাকে সারপ্রাইজ রাহুল গান্ধীর! গোয়া থেকে ‘সঙ্গী’ নিয়ে ফিরলেন, তারপর…যা ঘটলো?

কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাড়িতে নতুন সদস্য এসেছে। তাঁর ছেলে রাহুল গান্ধী গোয়া থেকে একটি জ্যাক রাসেল টেরিয়ার কুকুর ছানা দত্তক নিয়ে এসেছেন। কুকুরছানার নাম রাখা হয়েছে নুরি।

অগাস্ট মাসে গোয়া ভ্রমণের সময় রাহুল গান্ধী এই কুকুরছানাটিকে মাপুসা শহরের একটি কেনেলে দেখতে পান। কুকুরছানাটি ইউক্রেন থেকে গোয়া এসেছিল এবং শ্রাবণী পিত্তের কাছেই বাস করছিল। রাহুল গান্ধী কুকুরছানাটির প্রতি দুর্বল হয়ে পড়েন এবং তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন।

রাহুল গান্ধী ওয়ার্ল্ড অ্যানিম্যাল ডে-তে নুরির ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী নুরিকে আদর করছেন। ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল হয়েছে এবং অনেকেই রাহুল গান্ধীর এই পদক্ষেপের প্রশংসা করেছেন।

সোনিয়া গান্ধীও নুরিকে দেখে খুব খুশি হয়েছেন। তিনি নুরিকে নিয়ে খেলাধুলো, আদর করেই সময় কাটাচ্ছেন।

View this post on Instagram

A post shared by Rahul Gandhi (@rahulgandhi)

সোশ্যাল মিডিয়ায় নুরি ছবি পোস্ট করে রাহুল গান্ধী বলেন, “পোষ্যরা আমাদের শর্তহীন ভালোবাসা শেখায়। নুরি আমাদের জীবনে আলো জ্বালিয়ে দিয়েছে।”

সোনিয়া গান্ধীর বাড়িতে নতুন সদস্য নুরিকে পেয়ে সবাই খুশি। নুরি সোনিয়া গান্ধীর জীবনে আনন্দের এক নতুন অধ্যায় যোগ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *