‘মা, আমি তোমাকে ভালোবাসি, আমরা মারা যাচ্ছি’-নাইট ক্লাব থেকে তরুণীর ফোন

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুরসিয়া এলাকার একটি নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছেন। থিয়েটার নামের ওই নাইটক্লাবে ফায়ার সার্ভিসের ৪০ জনের বেশি সদস্য ও ১২টি জরুরি সেবাদানকারী যান উদ্ধারকাজে অংশ নেয়।

এক বিবৃতিতে জরুরি সেবাদানকারী সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তল্লাশি চালিয়ে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

লা ভারদাদ দে মুরসিয়া সংবাদপত্রের বরাতে বিবিসি জানায়, আগুন লাগার সময় ২৮ বছর বয়সী এক তরুণী নিশ্চিত মৃত্যু জেনে তার মাকে শেষ মূহুর্তে ভয়েস নোট পাঠায়। সেখানে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি, আমরা মারা যাচ্ছি।

ওই তরুণী তার বন্ধুদের সঙ্গে নিকটবর্তী শহর কারাভাকা দে লা ক্রুজ থেকে ক্লাবে গিয়েছিলেন। তারা এখনো বেঁচে গেছেন কিনা তা স্পষ্ট নয়।

ওই তরুণীর বাবা জাইরো জানান, তার মেয়ে দ্বিতীয়বারের মতো ক্লাবে গিয়েছিলেন। কারণ কারাভাকাতে কোনো নাইটক্লাব নেই।

জানা গেছে, যে পরিবারের সদস্যরা জন্মদিনের অনুষ্ঠান উদযাপন করছেন তারা সবাই মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, ১৪ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরো বাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *