OMG! টানা বৃষ্টিতে ভেঙে গেলো হুগলি নদীর বাঁধ, আতঙ্কিত বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা

টানা বৃষ্টির জেরে হুগলি নদীর পাড়ে ধস নেমেছে। হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুর এলাকায় এই ধস হয়েছে। ধসের কারণে নদীর পাড়ের ঢালাই রাস্তায় ফাটল দেখা দিয়েছে। রাস্তার নীচের অংশের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই নদী বাঁধ ভাঙন রোধে কাজ চলছে। কিন্তু কোনওভাবেই ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। তারা আশঙ্কা করছেন, দ্রুত বাঁধ সংস্কার না হলে সমস্যার মুখে পড়তে হবে বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দাদের।
সেচ দফতরের এক কর্তা জানান, বিষয়টি নজরে আসার পরেই দ্রুত বাঁধ মেরামেতর কাজ শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। স্বাভাবিক ভাবেই, সোমবারের পর বৃষ্টি চলতে থাকলে নদী বাঁধ ধসের পরিমাণ আরও বাড়তে থাকবে বলেই আশঙ্কা বাসিন্দাদের।
টানা বৃষ্টির কারণে হুগলি নদীর বাঁধে ধস নেওয়া একটি উদ্বেগজনক ঘটনা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন উলুবেড়িয়ার বাসিন্দারা। সেচ দফতরের পক্ষ থেকে দ্রুত বাঁধ সংস্কারের কাজ শুরু করা হয়েছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন বৃষ্টিপাত চলতে থাকবে। এর ফলে নদী বাঁধের ধসের পরিমাণ আরও বাড়তে পারে। তাই বাঁধ সংস্কারের কাজ দ্রুত শেষ করা জরুরি।