‘আমাদের মেয়ে জিতবেই!’ এশিয়াডে প্রণতির সাফল্যের আশায় বুক বাঁধছে তার পরিবার

পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে আসা জিমন্যাস্ট প্রণতি নায়েক এশিয়ান গেমসে পদক জয়ের আশায় দিন গুনছেন তাঁর বাবা-মা। সোমবার এশিয়ান গেমসে অংশ নিয়ে প্রথম দিনে একটি রাউন্ডে জয়ী হয়ে ফাইনালে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করেছেন তিনি।

প্রণতির বাবা শ্রীমন্ত নায়েক পেশায় বাসের চালক হলেও কয়েক বছর হলো সেই কাজ তিনি আর করেন না। তিনি জানান, অভাবের সংসারে ঠিক মতো খাবার দিতে পারিনি। তার পরেও যে ও এত দূর যেতে পেরেছে, আমি তাতেই গর্বিত। দেশের নাম উজ্জ্বল করুক ও।

প্রণতির মা প্রতিমা দেবী বলেন, “ছোটবেলা থেকেই খেলার সঙ্গে মন ছিল পড়াশোনাতেও। ওর সেজ মামী ভর্তি করে দিয়েছিল জিমন্যাস্টিক্সে। আমি গর্বিত যে ও এত দূর পৌঁছতে পেরেছে।”

ফাইনালে প্রণতি নায়েক প্রথম, দ্বিতীয় স্থানের মধ্যে থাকার চেষ্টা করবেন বলে জানান তাঁর বাবা-মা। তাঁরা আশা করেন, প্রণতি দেশের জন্য পদক জিতবেন।

প্রণতির বাবা শ্রীমন্ত নায়েক বলেন, “মেয়ে এদিনের প্রতিযোগিতায় জেতার পর ফোন করেছিল। আমাদের দু’জনের সঙ্গেই কথা হয়েছে। ওকে সাবধানে থাকতে বলেছি আর মনোযোগ দিতে বলেছি চূড়ান্ত প্রতিযোগিতার দিকে। ও জানিয়েছে প্রথম, দ্বিতীয় স্থানের মধ্যে থাকার চেষ্টা করবে।”

শ্রীমন্ত বাবু বলেন, “অভাবের সংসারে ঠিক মতো খাবার দিতে পারিনি। তার পরেও যে ও এত দূর যেতে পেরেছে, আমি তাতেই গর্বিত। দেশের নাম উজ্জ্বল করুক ও।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *