OMG! পার্কে হঠাৎ আটকে গেলো রাইড, উল্টো হয়ে ঝুলে রইলেন আমোদপ্রিয় মানুষরা

কানাডার একটি বিনোদন পার্কের রাইড আকস্মিক আটকে যাওয়ায় দর্শনার্থীরা প্রায় আধঘণ্টা উল্টো হয়ে ঝুলে ছিলেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে ভন শহরের ওয়ান্ডারল্যান্ড পার্কে এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাইডের ত্রুটির কারণে এই ঘটনা ঘটে।

এক বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, লাম্বারজ্যাক রাইডটি দর্শণার্থীদের সঙ্গে আটকে যায়। এরপর রক্ষণাবেক্ষণ কর্মীরা ১১টা ৫ মিনিটে রাইডটি নামিয়ে আনে। এ ঘটনায় পার্কের স্বাস্থ্যকেন্দ্রে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়।

পার্ক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দর্শণার্থীদের নিরাপত্তাকে তারা সবসময় গুরুত্ব দেয়। এ ঘটনার পর রোববার পার্কটি বন্ধ রাখা হয়।

এ দুর্ঘটনার মধ্যে পড়েছিলেন স্পেন্সার পার্কহাউস (১১) এবং তার বোন ম্যাকেঞ্জি (১৫)। তারা বলেন, রাইডটি প্রথমে থামলে তারা ভেবেছিলেন এটি রাইডের অংশ। তবে এ ঘটনার পর নিচে অ্যাম্বুলেন্স জড়ো হতে শুরু করে। এরপর তারা বুঝতে পারেন কোনো ত্রুটি হয়েছে।

স্পেন্সার পার্কহাউস বলেন, এ ঘটনার পর সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কেউ কেউ উল্টো ঝুলে থাকার সময় প্রায় বমি করার মতো অবস্থা হয়ে গিয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *