OMG! ৪ ভোটে জয়ী পরাজিত প্রার্থী, আদালতের নির্দেশে হলো পুনর্গণনা

পুরসভার মেয়র নির্বাচনে মাত্র ২ ভোটে হেরেছিলেন ফারুক আহমেদ। দীর্ঘ আড়াই বছরের বেশি সময় ধরে আইনি লড়াইয়ের পর, বৃহস্পতিবার আদালতের নির্দেশে পুনর্গণনা হলে, চার ভোটে জয়ী হন তিনি।
২০২১ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশের সিলেটের জাকিগঞ্জ পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ভোটের ফল বের হওয়ার পর শুরু হয় মেয়র পদের ভোটগ্রহণ। বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগের আব্দুল আহাদ এবং ফারুক আহমেদের মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হয়। ফল ঘোষণা করে আহাদকে ২ ভোটে বিজয়ী বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার।
মাত্র ২ ভোটে হারের ফল মেনে নিতে পারেননি ফারুক। গণনায় কারচুপির অভিযোগ করে সিলেটের একটি আদালতে দ্বারস্থ হন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, বৃহস্পতিবার আদালতের নির্দেশে পুনর্গণনা হলে, চার ভোটে জয়ী হন ফারুক। সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মহম্মদ আরিফুজ্জামান ফারুককে বিজয়ী বলে ঘোষণা করেন।
ফারুক মেয়র নির্বাচিত হওয়ায়, তাঁর অনুগামীরা উল্লাসে ফেটে পড়েন। নতুন মেয়রের আইনজীজী গোলাম রব্বনি চৌধুরী জানিয়েছেন, গণনার কারচুপির অভিযোগ করে আদালতে দ্বারস্থ হয়েছিলেন ফারুক আহমেদ। এরপর দীর্ঘ শুনানির পর গত বুধবার পুনর্গণনার নির্দেশ দেন বিচারক। গণনার শেষে দেখা যায় ৪ ভোটে জয়ী হয়েছেন ফারুক। গণনায় মেয়র প্রার্থী ফারুক আহমেদ পেয়েছেন ২ হাজার ৭১টি ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বি আব্দুল আহাদ ২ হাজার ৬৭টি ভোট পেয়েছেন।
ফারুক আহমদে পুনর্গননায় মেয়র নির্বাচিত হয়ে আদালতকে ধন্যবাদ জানিয়েছেন। বিচার ব্যবস্থার উপর তাঁর আস্থা ছিল বলে জানান। এই জয়, জনগণের জয় বলে মনে করছেন তিনি।
জেলা আদালতের পুনর্গণনার রায়েরের বিরুদ্ধে আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছেন আব্দুল আহমেদের আইনজীবী সামসুল হক। রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। আহাদের সঙ্গে আলোচনা করে খুব শীঘ্রই এ ব্যাপারে পিটিশন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন।