ধোঁয়া, ধুনো, মশা মারার ধূপ —ব্যর্থ সব, ‘মশাসুরে’র মোকাবিলায় নাজেহাল দুর্গাপুজো কমিটি

বেহালা মিত্র বাগান দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা মশাসুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মশার কামড় থেকে শিল্পীদের রক্ষা করতে তারা মশারি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।

বেহালার এই অঞ্চলে সারাদিনই মশার উপদ্রব। সূর্য ডুবলেই যে মশাদের সংঘবদ্ধ আক্রমণ শুরু হয়, তা নয়। শিল্পীরা দু’মিনিটও নিশ্চিন্তে কাজ করতে পারছেন না।

এমনকি খড়ে আগুন দিয়ে তৈরি ধোঁয়া, ধুনো, মশা মারার ধূপ—সব কিছুই ব্যর্থ হয়েছে। তাই শেষ অস্ত্র হিসাবে তিনটে বিরাট মশারির ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে বসেই শিল্পীরা কাজ করছেন।

পুজো কমিটির পক্ষ থেকে সঞ্জয় চক্রবর্তী বলছেন, “এলাকার প্রচুর মানুষ মশাবাহিত অসুখে ভুগছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে। সেই কারণেই বাড়তি সতর্কতার প্রয়োজন ছিল।”

পুজো কমিটি জানাচ্ছে, ৭৫-তম বছরে এখানকার থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে ‘মানতকে’। প্রাচীন ভিল উপজাতিদের আদলে প্রতিমা তৈরি হবে। ওই উপজাতিদের কুমারী পুজোর ধাঁচে তৈরি দুর্গার পুজো হবে মণ্ডপে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *