ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় কিছু স্মরণীয় ঘটনা (২২ সেপ্টেম্বর)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি:

ঘটনাবলি:
১৫৯৯- লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। এভাবেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে।
১৮৬২- আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন।
১৯৬০- দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করেছিল।
১৯৬২- নিউ ইয়র্কে সংগীত পরিবেশন করেন বব ডিলান।
১৯৬৫- ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়।
১৯৯৭- সশস্ত্র বাহিনীর উদ্যোগে ঢাকা সেনানিবাসে বঙ্গবন্ধু জাদুঘর স্থাপিত হয়।

জন্ম:
১৭৯১- ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে।
১৯১২- মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী মার্থা স্কট।
১৯৩২- শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ ফজলে রাব্বী।
১৯৩৯- বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকো তাবেই।
১৯৫৬- বাংলাদেশি শিক্ষাবিদ ও সমাজকর্মী আনু মুহাম্মদ।

মৃত্যু:
১৮৯১- ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি লেখক তারকনাথ গঙ্গোপাধ্যায়।
১৯৭০- ভারতীয় বাঙালি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে মাতুলালয়ে। আদিনিবাস পশ্চিমবঙ্গ রাজ্যস্থিত উত্তর কোলকাতার বরানগর কুঠিঘাট। ২০ বছর বয়সে প্রথম সাহিত্য প্রকাশিত হয়। পড়াশুনোর পাশাপাশি সাহিত্য চর্চা করতেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে ১৯৩২ সালে। ছোটগল্প ও শিশুসাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে-কালের মন্দিরা, গৌর মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, তুঙ্গভদ্রার তীরে, জাতিস্মর, বিষের ধোঁয়া। ১৯৩৮ সালে বম্বের বম্বে টকিজ এ চিত্রনাট্যকাররূপে কাজ শুরু করেন। ১৯৭০ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
১৯৭৪- সাম্যবাদী বাঙালি বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ সৌমেন্দ্রনাথ ঠাকুর।
১৯৭৯- বাঙালি শিল্পী এবং আধ্যাত্মিক বিষয়ক লেখক প্রমোদকুমার চট্টোপাধ্যায়।
২০১১- বাঙালি অভিনেতা বিভু ভট্টাচার্য। ১৯৪৪ সালের ১৭ সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের ঝারিয়ায় জন্মগ্রহণ করেন। কখনো বিদ্যালয়ে যান নি। সাড়ে চার বছর বয়সে তিনি অভিনয় শুরু করেন। তিনি প্রথম অভিনয় করেন উত্তম কুমার অভিনীয় “মারইয়াদা” (১৯৫০) সিনেমায়। তাকে মাস্টার বিভু নামে ডাকা হতো। ১৯৯৮ সালে তিনি সুখ্যাতি ও পরিচিতি লাভ করেন সন্দীপ রায়ের চলচ্চিত্র ফেলুদা সিনেমায় জটায়ুর ভূমিকায় অভিনয়ের জন্য। এই ছবির নির্মাতা সন্দ্বীপ রায়, যা নির্মিত হয় তার পিতা সত্যজিত রায়ের ফেলুদা গল্প অনুসারে। এছাড়াও তিনি মাচো মস্তানা, ভূতের ভবিষ্যৎ, আলো ছায়া, রয়েল বেঙ্গল রহস্য, টেনিদা, গোরস্থানে সাবধান সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন।
২০২০- অভিনেত্রী মিনু মমতাজ।

দিবস:
বুলগেরিয়া ও মালির স্বাধীনতা দিবস
বিশ্ব গাড়িমুক্ত দিবস
বিশ্ব গণ্ডার দিবস