BigNews: সরকারি চাকরির বড় খবর ১৮ মাসে ১০ লাখ লোক নেবে কেন্দ্রীয় সরকার

আগামী দেড়বছরে দেশজুড়ে নতুন করে কর্ম সংস্থান হবে ১০ লক্ষ। সম্প্রতি সরকারি দফতর গুলোকে এমন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী স্বয়ং।

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের সমস্ত দফতরের কর্মী সংক্রান্ত বিষয়ে পর্যবেক্ষণ করা হয়। আর সেই পর্যবেক্ষণ শেষে সমস্ত সরকারি দফতরকে আগামী দেড় বছরে ১০ লক্ষ লোক নিয়োগ করার নির্দেশ দেন মোদি।

বিরোধীরা নরেন্দ্র মোদির জামানায় কর্মা সংস্থান নিয়ে বেহাল দশার কথা মাঝে মাঝেই ইস্যু করে বিরোধীরা। কেন্দ্র সরকারের প্রচুর শূন্যপদে হচ্ছেনা নিয়োগ বলেও অভিযোগ উঠেছে বারবার। আর এমন পরিস্থিতে নরেন্দ্র মোদি নিজেই করলেন বড় ঘোষণা।

ইতিমধ্যে পিএম অফিস থেকে টুইট করে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা। প্রধানমন্ত্রী লক্ষ্য নির্ধারণ করে দেশজুড়ে ১০ লক্ষ লোককে নিয়োগ করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ নিয়োগের বিষয়ে কোনোরকম ঢিলেমি না করে যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *