পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি, কেপিপি-মোর্চা হলো জোট! গুরুংরা সারলেন মিটিং

লক্ষ্য সামনে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখেই ফের পৃথক রাজ্যের দাবিকে কেন্দ্র করে সরব হতে শুরু করেছে গোর্খাল্যান্ড মোর্চা। এই দাবিতে এবার আরও ১২টি সংগঠনকে এক ছাতার তলায় আনার চেষ্টা করছে মোর্চা।

সূত্রের খবর, গতকাল কালচিনির দলসিং পাড়া গোর্খা ভবনে এই বৈঠক হয়েছিল। সেখানে মোর্চা নেতা বিমল গুরুং, কেপিপির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ সহ একাধিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ঘণ্টা তিনেক ধরে আলোচনা হয়। এই বৈঠকে উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগ তুলে আলাদা রাজ্যের দাবিতে সরব হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমল গুরুং বলেন, “উত্তরবঙ্গে বঞ্চনার অবসান ঘটাতেই আমাদের এই আন্দোলন। কলকাতা থেকে উত্তরবঙ্গকে শাসন করা নয়। এখানকার উন্নয়নের জন্য আলাদা রাজ্য গঠন অত্যন্ত প্রয়োজন।”

কেপিপির সাধারণ সম্পাদক উত্তম কুমার রায় বলেন, “একমাত্র পৃথক রাজ্য গঠনের মাধ্যমেই উত্তরবঙ্গের মানুষের প্রত্যাশা পূরণ করা সম্ভব।”

গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত মহারাজ বলেন, “আমরা পৃথক রাজ্যের দাবি থেকে কখনই সরে যাব না। এই দাবিকে বাস্তবায়িত করার জন্য আমরা সব ধরনের আন্দোলন করব।”

এই বৈঠককে কেন্দ্র করে রাজ্যের গোয়েন্দা দফতরও খোঁজখবর রাখছে।

বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের আগে পৃথক রাজ্যের দাবিকে সামনে রেখে এই ধরনের আন্দোলন বাড়তে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *