SPORTS: সেঞ্চুরি করেও স্টোকসের ‘ক্ষমাপ্রার্থনা’, জেনেনিন কেন তিনি চাইলেন ক্ষমা ?

প্রত্যাবর্তনের এক অসাধারণ গল্প লিখলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। অবসর ভেঙে ফিরে আসার পর তৃতীয় ম্যাচেই খেললেন রেকর্ড গড়া এক ইনিংস। এখন ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ তার। তবে এমন এক রেকর্ডময় সেঞ্চুরির পরও ‘ক্ষমাপ্রার্থনা’ করেছেন তিনি!
দুর্দান্ত ১৮২ রানের ইনিংস খেলার পথে বন্ধু জেসন রয়ের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড ভেঙেছেন স্টোকস। তার এমন দুর্দান্ত পারফর্মের দিনে ইংল্যান্ডও পেয়েছে বড় জয়। এদিকে রয়ের ১৮০ রানের রেকর্ড ভাঙায় ম্যাচ শেষে ড্রেসিংরুমে তার কাছে ক্ষমা চেয়েছেন স্টোকস!

তবে উত্তরটা মজার ছলেই দিয়েছেন স্টোকস। তিনি বলেন, ‘দীর্ঘদিন পর দলে ফিরে অবদান রাখতে পারায় ভালোই লাগছে। ড্রেসিংরুমে জেসের (জেসন রয়) কাছে ক্ষমা চেয়েছি। সে বলেছে, দারুণ খেলেছ। আমি বলেছি, দুঃখিত। আমার মনে হয় না তার অতটা খারাপ লাগবে। নিজেরই সতীর্থ এটা গড়ায় তার খুশিই হওয়ার কথা।’

ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে যে রেকর্ড গড়েছেন সেটি ব্যাটিং চলাকালে জানাই ছিল না স্টোকসের। তার ভাষায়, ‘লাউডস্পিকারে ঘোষণার আগপর্যন্ত আমি সত্যিই এটা জানতাম না। জানার পরের বলেই আউট হয়েছি।’

স্টোকস নিজেই বুঝতে পেরেছেন যে বিশ্বকাপের দলে তিনি থাকছেন, ‘অবশ্যই। আমার সঙ্গে হাঁটুর ব্যাপারে অনেকদিনই আলোচনা হচ্ছিল। আমি বলেছিলাম এটা যেন এখানেই ছেড়ে দেওয়া হয়। আমি জানতাম, আমি হয়ত এই ম্যাচগুলো খেলব এবং বিশ্বকাপেও খেলব।’

বোলিং প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রথম আমার মনে, আমি কী দায়িত্ব পালন করতে যাচ্ছি সেটা সম্পর্কে পরিস্কার ধারণা পেয়েছি। বিগত ১৮ মাস ধরে আমার মাথায় ঘুরছিল, আমি কী বোলিং করতে পারব কী পারব না? এই মুহূর্তে আমি জানি, আমার কিসের ওপর ফোকাস করতে হবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *