I-Phone 15 : আইফোন 15 লঞ্চ ইভেন্ট কোথায় দেখবেন? কী কী চমক আনছে এবার অ্যাপেল?

অ্যাপেল আগামী 12 সেপ্টেম্বর, অর্থাৎ নির্ধারিত তারিখেই লঞ্চ করতে চলেছে আইফোন 15 সিরিজ। ভারতীয় সময় রাত 10টা বেজে 30 মিনিটে শুরু হবে এই লাইভ স্ট্রিম, যা অ্যাপলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

এবারের আইফোন 15 সিরিজে থাকছে চারটি স্মার্টফোন – আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স। এছাড়াও, নতুন স্মার্টওয়াচ লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।

নতুন আইফোনে যা যা থাকছে

এবারের আইফোনে অ্যাপলের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে USB-C পোর্ট। সব স্মার্টফোনেই এই পোর্ট থাকবে। এই পোর্ট বছরের পর বছর ধরে অ্যান্ড্রয়েড ইউজাররা ব্যবহার করে আসছেন। এবার আইফোনে ব্যবহার করা যাবে।

আইফোন 15 এবং 15 প্লাস মডেলদুটিতে A16 Bionic প্রসেসর থাকলেও প্রো মডেলগুলিতে মিলবে নতুন 3nm A17 Bionic প্রসেসর। যা ফোনের পারফরম্যান্স বৃদ্ধি করতে সাহায্য করবে। দাবি করা হচ্ছে, নতুন সিরিজে ব্যাটারি ক্যাপাসিটিও বাড়াতে পারে সংস্থা।

গত বছর আইফোন 14 সিরিজে নতুন ডাইনামিক আইল্যান্ড নচ এনেছিল অ্যাপেল। টেক মহলে গুঞ্জন, আইফোন 15 সিরিজের প্রো মডেলে এই নচ মডিফাই করতে পারে সংস্থাটি। ক্যামেরার কথা যদি বলি তাহলে আইফোন 15 এবং 15 প্লাস মডেলে মিলতে পারে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

আইফোন 15 প্রো এবং 15 প্রো ম্যাক্স মডেলে ভালো পোর্ট্রেট ছবি তোলার জন্য দেওয়া হতে পারে পেরিস্কোপ ক্যামেরা। যা একটি বড় চমক হতে পারে। উক্ত সুবিধাগুলি ছাড়াও ইউজারদের সুরক্ষার জন্য বেশ কিছু নতুন ফিচার্স থাকতে চলেছে আইফোন 15 সিরিজে।

নতুন স্মার্টওয়াচে নতুন ফিচার্স

নতুন স্মার্টফোন ছাড়াও অ্যাপেল ওয়াচ সিরিজ 9 এবং অ্যাপেল ওয়াচ আল্ট্রা 2 নতুন আপডেটের সঙ্গে আনতে পারে সংস্থা। এই আপডেটের মধ্যে থাকতে পারে নতুন হার্ট সেন্সর এবং U2 চিপসেট যা স্মার্টফোন ও অন্যান্য অ্যাপল ডিভাইসগুলির দ্রুত কানেক্ট করতে সাহায্য করবে।