তালাবন্ধ স্কুলের ভেতর থেকে আসছে কান্নার আওয়াজ, রহস্যজনক কাণ্ড মেদিনীপুরে

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের কুইকোটা শংকরী বিদ্যায়তন হাই স্কুলের ভেতর থেকে সোমবারের সন্ধ্যা সাতটা নাগাদ ভেসে এলো রহস্যজনক কান্নার আওয়াজ।

স্থানীয়রা বাচ্চার কান্নার আওয়াজ শুনে স্কুল কর্তৃপক্ষকে খবর দেয়। স্কুল কর্তৃপক্ষও পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়, কিন্তু কোথাও কোনো বাচ্চা পাওয়া যায়নি।

স্থানীয় কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায় বলেন,”আমার কাছে প্রথমে বিকেলের দিকে খবর আসে। আমি স্কুলের একজনকে নিয়ে আসি। আমরা তালা খুলে সমস্ত জায়গায় খুঁজে দেখি, কিন্তু কিছু পাওয়া যায়নি। এরপর আমি ফিরে যাই। ফের সন্ধ্যার পর এরকম আওয়াজ পাওয়া যায়। বাধ্য হয়ে আমি পুলিশকে খবর দিই। পুলিশের সঙ্গেও আরেক তরফা খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ ঘটনার তদন্ত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *