রামভক্ত হনুমানের এই নামগুলি আজও সবার মুখে মুখে ফেরে, ছেলের জন্যে বেছে নিন সেরা নামটি

শিশুর জন্মের পর বাবা-মা তার জন্য একটি সুন্দর নাম খুঁজে পেতে থাকেন। আধুনিক প্রজন্মের কিছু অভিভাবক স্টাইলিশ নাম পছন্দ করলেও, অনেকের পছন্দ ট্র্যাডিশনাল নাম। কেউ কেউ আবার হিন্দু দেব-দেবীদের নামের তালিকা থেকে সন্তানের জন্য সুন্দর নাম খুঁজে পেতে চান। আপনিও কি তাদের একজন?

আপনার জন্যই রইল হনুমানজির বাছাই করা কয়েকটি নাম। আপনার ছেলের জন্য সেরা নামটি বেছে নিতে আর দেরি করবেন না।

হনুমানজির সেরা নামের সন্ধান

অমিত বিক্রম – এই নামের অর্থ “সাহসী”। আপনার ছেলের জন্য এমন একটি নাম আপনি বেছে নিতে পারেন।

অনিল – এই নামের অর্থ “বাতাস”। পৌরাণিক কাহিনী অনুসারে, পবনের পুত্র ছিলেন হনুমান। তাই এই নামটির যে বিশেষ মাধুর্য রয়েছে, তা তো বলাই বাহুল্য!

চিরঞ্জীবী – দেশের অনেক স্থানে হনুমানকে এই নামেও সম্বোধন করা হয়। এর অর্থ “অমর”। আপনার আদরের রাজপুত্রকে এই সুন্দর নামে নামকরণ করতে পারেন।

অতুলিত – ‘অ’ অক্ষর দিয়ে শুরু এই নামটি শুধুই শ্রুতিমধুর নয়, ইউনিকও। আধুনিক প্রজন্মের অভিভাবকদের এমন একটি নাম পছন্দ হবেই।

শ্রুতিমধুর নামের একটি তালিকা

অভ্যন্ত – যিনি কাউকে ভয় পান না, তাঁকেই অভ্যন্ত বলে সম্বোধন করা হয়। আপনার আদরের সন্তানের জন্যে এই নামটি আপনি পছন্দ করতেই পারেন।

অনিলসুতা – পবনপুত্রকে এই নামেও সম্বোধন করা হয়। এই নামের অর্থ হল “পবনের পুত্র”। নামটি ট্র্যাডিশনাল তাই আপনার পছন্দ হওয়াই স্বাভাবিক।

ইউনিক ২ নামের সন্ধান

হনবন্ত – এই নামটিও খুব সুন্দর। শ্রীহনুমানের নামের তালিকা থেকেই এই নামটি চয়ন করা হয়েছে। আপনার ছেলেকে এই নামে নামকরণ করতে পারেন আপনি।

ইরাপুত্র – অপূর্ব একটি নাম! আপনার যদি সহজ এবং সাধারণ নামই বেশি ভালো লাগে, তবে এই নামটি আপনার মনে ধরবেই।

সেরার সেরা নামের তালিকা

কপিন্দ্র – এই নামটির অর্থ “বানরদের রাজা বা প্রধান”। হনুমানজির এই নামটিও অনেক স্থানে বেশ জনপ্রিয়। আধুনিক প্রজন্মের অভিভাবকদের এই নামটি পছন্দ হবে।

মহাতেজস – যাঁর শরীরের দীপ্তি সবাইকে মুগ্ধ করে, তাঁকেই এই নামে সম্বোধন করা হয়। এমন সুন্দর একটি নাম আপনার মনে যে ধরবেই, সেই কথা হলফ করে বলতে পারি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *