‘মধ্যরাত অবধি অপেক্ষা করুন…তারপর!, ব্রাত্যকে ‘চ্যালেঞ্জ’ করলেন রাজ্যপাল?

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কটাক্ষের পর শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, “আমি যা করেছি তাতে খুশি। আজ মধ্যরাত অবধি অপেক্ষা করুন। বুঝতে পারবেন পদক্ষেপ কাকে বলে।”

রাজ্যপাল আরও বলেন, “উপাচার্য না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অসুবিধা হচ্ছিল। কোনও শংসাপত্র ইস্যু হচ্ছিল না। এটা জানার পরই তড়িঘড়ি উপাচার্য নিয়োগ নিয়ে পদক্ষেপ করা হয়। আচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা চাইলে যে কোনও বিষয় নিয়ে আমরা সঙ্গে কথা বলে পারেন। আমি উপাচার্য না থাকার বিষয়টি নিয়ে চিন্তিত কে। অখুশি হল, সেই নিয়ে ভাবছি না।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পালটা পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী রাজভবনের ভিতরে এসে প্রতিবাদ করতে পারেন। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিল না। এমন অনেককে উপাচার্য নিয়োগ করা হয়েছিল যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল বা পড়ুয়া হেনস্থার অভিযোগ ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশেই রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সরে যেতে হয়েছিল। আমি যা করেছি রাজ্য সরকার বলছে ভুল কিন্তু কলকাতা হাইকোর্ট বলছে ঠিক। বাংলার মানুষ আমাদের পাশে আছে।”

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাত তুঙ্গে। রাজ্যপালের পদক্ষেপকে নবান্ন ভালো চোখে নেয়নি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একাধিকবার রাজ্যপালকে নিশানা করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *