OMG! ভিড় রাস্তার মাঝেই, চলন্ত যাত্রীবাহী বাসে হঠাৎ দাউ দাউ করে আগুন, দেখেনিন ভাইরাল ভিডিও

আর্জেন্টিনায় যাত্রীবাহী একটি বাসে আকস্মিক আগুন ধরার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ আগস্ট) দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ব্যস্ত সড়কে এই ভয়াবহ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে আর্জেন্টিনার পুলিশ। এতে দেখা যাচ্ছে, ধীরে ধীরে ও স্বাভাবিক গতিতে একটি বাস এগিয়ে আসছে। কিন্তু সিসি ক্যামেরার কাছে আসার পরই এটি থেমে যায়। এরপর দ্রুত বাস থেকে নামা শুরু করেন আতঙ্কিত যাত্রীরা। একে একে তারা সবাই নেমে নিরাপদ দূরত্বে চলে যান। যখন যাত্রীরা নামছিলেন তখন বাসটিতে ছোট আগুন দেখা যাচ্ছিল। কিন্তু অল্প সময়ের ব্যবধানে পুরো বাসটি জ্বলে ওঠে।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণেই বাসটিতে আগুন ধরে। তবে ভাগ্যবশত এতে কেউ হতাহত হননি। রাস্তার পাশে বাসে আগুন জ্বলতে দেখে আশপাশের গাড়ির চালকেরা অবাক হয়ে চেয়ে থাকেন। এছাড়া এ ঘটনায় সেখানে যান চলাচলেও বিঘ্ন ঘটে।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ভিডিওর শেষ দিকে পোড়া বাসটি দেখা যায়।
ভিডিওটি দেখুন…
Watch a bus catch on fire in Argentina #bus #busfire #argentina pic.twitter.com/qxLlALdHFp
— UpToDate (@UpToDateNewsSvc) August 16, 2023