OMG! রেস্টুরেন্টের খাবারে পাওয়া গেলো মরা ইঁদুর, ম্যানেজার ও শেফ গ্রেফতার

বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে খেতে বসেছিলেন যুবক। খাবারের মধ্যে আচমকায় দেখেন মরা ইঁদুর। এই ঘটনার জেরে রেস্টুরেন্টে বিরাট হইচই পড়ে যায়। ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্টুরেন্টে।
এ ঘটনার পরপরই ওই রেস্টুরেন্টের ম্যানেজার ও রাঁধুনীকে গ্রেফতার করা হয়েছে। গত ১৩ আগস্ট ব্ন্ধু আমিনকে নিয়ে বান্দ্রার ওই জনপ্রিয় রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন অনুরাগ দিলীপ সিং। হোটেলটির নাম পাপা পাঁচো দা ধাবা।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা গেছে, ভুনা গোস্ত ও চিকেন অর্ডার করেন তারা। খাবারের মধ্যে অন্যরকম কিছু দেখতে পান দিলীপ। ভালো করে নাড়াচাড়া করে দেখেন একটা মরা ইঁদুর পড়ে রয়েছে। এরপরই তিনি কার্যত লাফিয়ে ওঠেন। চিকেনের মধ্যে ইঁদুর এলো কীভাবে?

এরপর হোটেলের ম্যানেজারকে ডেকে পাঠান তারা। তারা তাকেও ইঁদুরটি দেখান। তবে এ নিয়ে ম্যানেজার কোনো সদুত্তর দিতে পারেননি। এরপরই তিনি পুলিশের কাছে যান। পরে মুম্বাই পুলিশকে ট্যাগ করে একটি টুইট করা হয়। সেখানে সেই খাবারের ছবি দেওয়া হয়। তিনি লেখেন, বান্দ্রা পশ্চিমের ওই রেস্টুরেন্টে খাবারের মধ্যে ইঁদুর ছিল। কেউ শুনতে চাইছিলেন না। আমরা পুলিশকে ডাকি। আরো পাঁচজনকে ডাকি। তবে কেউ কোনো সহায়তা করলো না।

পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। মরা ইঁদুর পাওয়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই নানা কথা উঠছে। তবে পুরো ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *