“আমি নিয়মিত টয়লেট পরিষ্কার করেছি”-বলিউড অভিনেতা সালমান খান

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ‘বিগ বস ওটিটি টু’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে অতীতের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
তিনি বলেন, ‘কোনো কাজই ছোট বা বড় নয়। আমি যখন জেলে ছিলাম তখন টয়লেট পরিষ্কার করেছি। স্কুলের হোস্টেলে থাকাকালীনও টয়লেট পরিষ্কার করেছি।’

সোমবার রাতে ‘বিগ বস ওটিটি টু’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এ মঞ্চে এসব কথা বলেন অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খান।

সালমানের বিরুদ্ধে ১৯৯৮ সালে হিন্দি সিনেমা ‘হাম সাথ সাথ হ্যায়’-এর শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে। ২০১৮ সালে এ মামলার রায় হলে কিছুদিন জেলে ছিলেন সালমান। সেই অভিজ্ঞতা ‘বিগ বস ওটিটি টু’-এর মঞ্চে শেয়ার করেন এই অভিনেতা।

গ্র্যান্ড ফিনালের মঞ্চে গর্বের সঙ্গে সালমান জানান, এ মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্মে দেশের ১ নম্বর রিয়েলিটি শো বিগ বস। জনপ্রিয়তার কারণে এই শোয়ের মেয়াদ দুই সপ্তাহ বাড়ানো হয়েছিল। পাশাপাশি সালমান এ-ও ইঙ্গিত দেন— ‘বিগ বস ওটিটি’-এর পরবর্তী সিজন তিনি আর সঞ্চালনা করবেন না।

২০২১ সালে শুরু হয় ‘বিগ বস ওটিটি’। প্রথম সিজন সঞ্চালনা করেন করন জোহর। দ্বিতীয় সিজনে দায়িত্ব নেন সালমান। এ সিজনে বিজয়ী হয়েছেন ইউটিউবার এলভিশ যাদব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *