ইতিহাসের আজকের দিনের উল্লেখনীয় যত গুরুত্বপূর্ণ ঘটনা (৯ অগাস্ট)

এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল। কে কে জন্ম নিয়েছিলেন আর কারা মৃত্যুবরণ করেছিলেন।
আন্তর্জাতিক আদিবাসী দিবস
নাগাসাকি দিবস
১৯১৯ – ইরান ও বৃটিশ সরকারের মধ্যে একটি লজ্জাজনক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৪২ – দেশব্যাপী ‘ভারত ছাড়ো’ বা বিয়াল্লিশের আগস্ট আন্দোলন শুরু হয়।
১৯৪৫ – যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে দ্বিতীয় আণবিক বোমা নিক্ষেপ করে শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল।
১৯৫৮ – আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয় ।
১৯৬৫ – সিঙ্গাপুর মালয়েশিয়া থেকে পৃথক হয়ে স্বাধীনতা লাভ করে।
১৯৭৪ – মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিকসন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
২০০৮ – গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।
জন্ম:
১৯৩১ – মারিও জাগালো, প্রখ্যাত ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় ও কোচ।
১৯৩৯ – রোমানো প্রোদি, ইতালীয় রাজনীতিবিদ।
১৯৪৭ – রায় হোডগসন, ইংরেজ সাবেক ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।
১৯৫৩ – জ্যাঁ মারসেল তিরোল, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ও অধ্যাপক।
১৯৬৩ – হুইটনি হিউস্টন, আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেত্রী।
মৃত্যু:
১৯৬২ – হেরমান হেস, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত সুইস লেখক ও কবি।
১৯৬৯ – সেসিল ফ্র্যাংক পাওয়েল, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ।
১৯৬৯ – শ্যারন টেট, তিনি ছিলেন আমেরিকান মডেল ও অভিনেত্রী।
১৯৭০ – ত্রৈলোক্যনাথ চক্রবর্তী, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বাঙালি বিপ্লবী।
২০০৮ – মাহমুদ দারউইশ, ফিলিস্তিনি লেখক ও কবি।