পুরোনো অ্যাপল ওয়াচ কেনার আগে যা খেয়াল রাখবেন, জেনেনিন গুরুত্তপুর্ন বিষয়

স্মার্টওয়াচের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে গ্যাজেট নির্মাতা সংস্থাগুলো একের পর এক স্মার্টওয়াচ আনছে বাজারে। তবে নামিদামি সংস্থার যতই ওয়াচ থাকুক, অ্যাপল ওয়াচের জনপ্রিয়তা সব সময়। অ্যাপল ওয়াচ মানেই ফ্যাশনে যুক্ত হয় ভিন্ন মাত্রা।

তবে অনেকেই মজা করে বলেন, অ্যাপলের আইফোন কিনতে যেমন কিডনি বেচতে হয়। অ্যাপল ওয়াচও কিন্তু কম নয়। সেই সাধ্য না থাকায় অনেকেই শখ পূরণে কিনতে পারেন না। অনেকে আবার সেকেন্ড হ্যান্ড বা পুরোনো অ্যাপল ওয়াচ কেনেন। এক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

জেনে নিন পুরোনো অ্যাপল ওয়াচ কিনতে যেসব বিষয় যাচাই করবেন-

>> স্মার্টওয়াচের ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করুন। এটি প্রায় ৮০ শতাংশ বা তার বেশি আছে কি না দেখুন। যদি ব্যাটারি চার্জের শতাংশ খুব কম হয়, তাহলে বুঝবেন স্মার্টওয়াচের ব্যাটারি ব্যাকআপ ভালো নয়।

>> ব্যাটারির অবস্থা পরীক্ষা করতে সেটিংসে গিয়ে ব্যাটারি অপশনে যান। সেখান থেকে দেখে নিন ব্যাটারির অবস্থা।

>> যদি পরিবারের কোনো সদস্য বা পরিচিতজনের কাছ থেকে স্মার্টওয়াচটি নিয়ে থাকেন, তাহলে বিল দেখে নিন। সেই সঙ্গে বাক্স এবং এতে লেখা সিরিয়াল নম্বরটি পরীক্ষা করুন।

>> যদি অনলাইনে থেকে নেন তাহলে রিসিভ করার আগে স্মার্টওয়াচের সিরিয়াল নম্বরটি দেখতে পারেন। আবার অনলাইনেও ওয়াচের সিরিয়াল নম্বরটি মিলিয়ে দেখতে পারেন সেটি আসল কি না।

>> অবশ্যই সার্টিফাইড জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড স্মার্টওয়াচ কিনুন। অনেক ই-কমার্স ওয়েবসাইটেও সেকেন্ড হ্যান্ড স্মার্টওয়াচ বিক্রি করে। আপনি চাইলে সেখান থেকেও কিনতে পারেন।

>> অ্যাপল ওয়াচের চার্জার আছে কি না তা অবশ্যই দেখে নিন।

>> দামের ক্ষেত্রে আগে দেখে নিন একই মডেলের অ্যাপল ওয়াচের বাজারমূল্য কত।

>> স্পিকার এবং মাইক্রোফোন পরীক্ষা করে নিন। অনলাইনে ব্যবহৃত অ্যাপল ওয়াচ কেনার সময় এটি পরীক্ষা করা কঠিন হলেও, এটি ডেলিভারি নেওয়ার সময় অবশ্যই পরীক্ষা করে নিন।

সূত্র: ওয়াচঅ্যাপলিস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *