অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে বেড়েছে জনসংখ্যাও, জেনেনিন জনসংখ্যার মোট হিসেব

অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে এবার বেড়েছে জনসংখ্যাও। চলতি বছর জনসংখ্যা নির্ণয়ের জন্য ডিজিটাল পদ্ধতির আদমশুমারি করেছে পাকিস্তান। আদমশুমারিতে জনসংখ্যা বৃদ্ধির হার ২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ২৪ কোটি ছাড়িয়েছে। ২০১৭ সালের আদমশুমারিতে পাকিস্তানের জনসংখ্যা ছিল ২০ কোটি ৬ লাখ ৮ হাজার। সংবাদমাধ্যম জিও নিউজ এই তথ্য জানিয়েছে।

শনিবার কাউন্সিল অব কমন ইন্টারেস্টের বৈঠক শেষে শুমারির তথ্য প্রকাশ করে জানানো হয়েছে,পাকিস্তানের বর্তমান জনসংখ্যা ২৪ কোটি ১৪ লাখ ৯ হাজার। এর আগে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই জনশুমারির ফলাফলের অনুমোদন দেন।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, পাকিস্তানের সপ্তম আদম ও গৃহশুমারি শুরু হয় ২০২৩ সালের ১ মার্চ এবং শুমারিতে পুরো পাকিস্তানজুড়ে ২৪ কোটি ১ লাখ ৪৯ হাজার মানুষকে গণনা করা হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ২ দশমিক ৫৫ শতাংশ।

আনুষ্ঠানিক বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রথমবারের মতো দেশজুড়ে চালানো ডিজিটাল শুমারির মাইলস্টোন অর্জন করেছে পরিসংখ্যা ব্যুরো। এছাড়া এ কাজটি ‘চ্যালেঞ্জিং সময়সীমার’ মধ্যে করা হয়েছে।

পাকিস্তানে ডিজিটাল পদ্ধতিতে চালানো জরিপটি পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ জরিপ ছিল বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এছাড়া এটি মাত্র ১৮ মাসের মধ্যে সমাপ্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *