‘ছোট্ট শিক্ষার্থীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র বেহালা, স্কুলের মধ্যে কাঁদানে গ্যাস ফাটানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

বেহালায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রের। ট্রাফিক অবহেলার পাশাপাশি গুরুতর অভিযোগও রয়েছে পুলিশের বিরুদ্ধে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে বড়িশা উচ্চ বিদ্যালয়ে কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করা হয় বলে ধারণা করা হচ্ছে। তার কারণে স্কুলের ছোট ছাত্ররা অসুস্থ হয়ে পড়ে। বাসিন্দারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

এসময় পুলিশও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিসোঁটা নিয়ে স্কুল মাঠে প্রবেশ করে। শিক্ষকরা অধ্যক্ষকে নিয়ে বের হয়ে কথা বলেন পুলিশের সঙ্গে। অভিভাবকদের সঙ্গে বচসা বেধে যায় র‌্যাফের।

সকাল সাড়ে ৬টা নাগাদ -বেহালা মোড়ে দুর্ঘটনায় মৃত্যু ৭ বছরের এক স্কুলছাত্রের। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ডায়মন্ড হারবার ট্র‍্যাফিক গার্ড পুলিশের চারটি বুলেটে ধরিয়ে দেওয়া হয় আগুন। জনতার রোষ থেকে বাঁচেনি ট্রাফিক গার্ডের অফিস, চৌরাস্তা পুলিশ ফাঁড়িও। এই উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতেই কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয় ও লাঠিচার্জ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *