BigNews: সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! কর্মচারী মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন যে, অ্যাসিসট্যান্ট সেকশন অফিসার (ASO) এবং অন্যান্য গ্রেডে প্রায় ২০০০ পদোন্নতির প্রক্রিয়া চলছে। এই বছরের শেষেই এই প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় সচিবালয়ের কর্মচারীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। বৈঠকে উপস্থিত ছিলেন সেন্ট্রাল সেক্রেটারিস্ট সার্ভিস (CSS) ফোরামের প্রতিনিধিরা এবং ডিরেক্ট রিক্রুসমেন্ট অফ লিমিটেড ডিপার্টমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন (LDCE)-এর প্রতিনিধিরা।

বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত বছর প্রায় ৯০০০ পদোন্নতি হয়েছে। তার আগে তিন বছরে কর্মী ও প্রশিক্ষণ বিভাগে (DoPT) ৪০০০ পদোন্নতি হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, কঠোর পরিশ্রমী কর্মকর্তাদের নিয়ে খুবই আগ্রহী প্রধানমন্ত্রী। তাঁদের যথার্থ মূল্যও দেন। যাতে তাঁরা তাঁদের সেরাটা দিয়ে দেশের মানুষের কাজকর্ম করতে পারেন সেই জন্য কর্ম-বান্ধব পরিবেশের পাশাপাশি সময়মত সেবা-সুবিধাগুলিও তাঁদেরকে প্রদানের বিষয়ে নজর রাখেন প্রধানমন্ত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *