OMG! স্টান্ট করতে গিয়ে ৬৮ তলা উঁচু ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু! শোকে পরিবার

সুউচ্চ সব ভবনের এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে বেড়ানো অনেকটা নেশার মতো ছিল ফরাসি নাগরিক রেমি লুসিডির। কিন্তু এবার তা আর হলো না। হংকংয়ের একটি ৬৮ তলা উঁচু আবাসিক ভবন থেকে পড়ে মারা গেছেন ৩০ বছর বয়সী এই যুবক। তাকে ভবনের নিচে মৃত অবস্থায় পায় পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ‘ডেয়ারডেভিল’ নামে পরিচিতি পাওয়া এই তারকা পা পিছলে মৃত্যু হয়।

হংকংয়ের কর্মকর্তারা জানান, লুসিডিকে সন্ধ্যা ৬টার দিকে ওই ভবনে দেখা যায়। নিরাপত্তারক্ষীদের বলেন, ৪০ তলায় তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। নিরাপত্তারক্ষীরা খবর নিয়ে জানতে পারেন যার পরিচয়ে সে এসেছে, তাকে চেনেন না ওই যুবক। কিন্তু ততক্ষণে লুসিডিক ৪৯ তলায় পৌঁছে যান।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ৪৯তলা থেকে সিঁড়ি বেঁয়ে তিনি ভবনের ছাদে পৌঁছে যান। স্টান্ট করতে হংকংয়ের ‘ট্রেগুন্টার টাওয়ার’ কমপ্লেক্সে উঠছিলেন রেমি। কিন্তু সামলাতে না পেরে ৬৮ তলা থেকে নীচে পড়ে যান। পুলিশ এখনও মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি।

সূত্র: ডেইলি মেইল

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *