OMG! নিরামিষ খেলে তবেই খেতে বসার অনুমতি! IIT-র ক্যান্টিনের পোস্টার ঘিরে শুরু বিতর্ক

বোম্বে আইআইটি ক্যান্টিনে নিরামিষ এবং আমিষ খাবার নিয়ে বৈষম্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। হোস্টেল ক্যান্টিনে এক পোস্টার সাঁটানো হয়েছে যেখানে লেখা হয়েছে, “নিরামিষাশীদেরই কেবলমাত্র বসার অধিকার রয়েছে।” এই পোস্টারটি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পড়ুয়ারা এবং কর্তৃপক্ষের মধ্যে বিতর্ক শুরু হয়েছে।
পোস্টারের নিন্দা করে পড়ুয়াদের সংগঠন এপিপিএসসি জানিয়েছে, এই ধরনের পোস্টার খাবার নিয়ে বৈষম্য তৈরি করার চেষ্টা করেছে। সংগঠনটি ক্যান্টিন সংলগ্ন এলাকা থেকে সমস্ত পোস্টার ছিঁড়ে দিয়েছে এবং কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তাদের খুঁজে বের করতে কর্তৃপক্ষের কাছে লিখিত দাবি জানিয়েছে।
বোম্বে আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণির মানুষের খাদ্যাভ্যাস নিয়ে কোনও বৈষম্যের নীতি নেই। পোস্টারটি কে বা কী উদ্দেশ্য নিয়ে সাঁটিয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খাবার বৈষম্য নিয়ে কয়েকমাস আগে আরটিআই করেছিলেন আইআইটি বোম্বের এক পড়ুয়া। সেই সময় আরটিআইয়ের জবাবে, বৈষ্যম্যের কথা অস্বীকার করেছিলেন কর্তৃপক্ষ। যদিও আইআইটি প্রশাসনের এই দাবি মানতে রাজি নন পড়ুয়ারা। দীর্ঘদিন ধরে এই বৈষম্য চলে আসছে বলে দাবি করা হয়েছে।
হোস্টেল ক্যান্টিনটিতে কয়েকদিন আগে এক আবাসিক আমিষ খাবার খান। এরপেরই তাকে আমিষ খাবার খাওয়ার জন্য হেনস্থা করা হয় বলে অভিযোগ। তারপরেই পোস্টারটি সাঁটানো হয়েছিল। এই ঘটনায় হোস্টেল সেক্রেটারির তরফে একটি ই-মেল করা হয়েছে বলে জানা গেছে। ইমেলে তিনি জানিয়েছেন, ক্যান্টিনটি থেকে কেবলমাত্র জৈন সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য খাবার পরিবেশন করা হয়ে থাকে। তবে, এর জন্য নির্দিষ্ট কোনও আসনে বসার ব্যবস্থা নেই বলে জানিয়েছেন হোস্টেল সেক্রেটারি। জৈন ছাড়া অন্য সম্প্রদায়ভুক্ত পড়ুয়াদের সম্মান দিতেও নির্দেশ দিয়েছেন।
এই ঘটনায় পড়ুয়ারা এবং কর্তৃপক্ষের মধ্যে বিতর্ক চলছে। কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।