বারাক ওবামার রাঁধুনিকে নৃশংসভাবে খুন! নেপথ্যে কি গভীর রহস্য? জেনেনিন বিস্তারিত

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির অস্বাভাবিক মৃত্যু
আমেরিকার মার্থাস ভাইনল্যান্ডের একটি লেক থেকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত বাবুর্চির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৪৫ বছর বয়সী টাফরি ক্যাম্পবেলকে লেকটিতে প্যাডেল বোটিং করার সময় জলে ডুবে মারা গেছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ক্যাম্পবেল সাঁতার জানতেন না এবং তিনি বোটিং করার সময় লাইফ জ্যাকেট পরেননি। হঠাৎ নৌকাটি উলটে গেলে তিনি জলে ডুবে যান। লেকের তীর থেকে প্রায় ৩০ মিটার দূরে জলের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ক্যামপেবল ভার্জিনার ডামফ্রাইস শহরের বাসিন্দা। তিনি ২০০৯ সালে ওবামা হোয়াইট হাউসে প্রবেশের সময় থেকেই তার ব্যক্তিগত বাবুর্চির কাজ করে আসছিলেন। ২০১৬ সালে ওবামা হোয়াইট হাউস ছেড়ে যাবার পরেও ক্যাম্পবেল প্রাক্তন প্রেসিডেন্টের ব্যক্তিগত বাবুর্চি হিসেবে কাজ করে গেছেন।
ক্যামপেবলের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ওবামা। তিনি বলেন, ক্যাম্পবেল তাদের পরিবারেরই একজন সদস্য ছিলেন এবং তার খাবার নিয়ে সৃজনশীল মনোভাব তাদেরকে আকর্ষণ করেছিল। তিনি বলেন, ক্যাম্পবেল ছিলেন একজন দক্ষ বাবুর্চি এবং একজন ভালো মানুষ। তার মৃত্যু তাদেরকে আঘাত দিয়েছে।
পুলিশ এখনও ক্যাম্পবেলের মৃত্যুর কারণ তদন্ত করছে। তারা বলেছেন যে এটি একটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে, তবে তারা সব সম্ভাব্য কারণগুলিকেই অস্বীকার করছে না।